হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ১৭০ বোতল ফেনসিডিলসহ আটক ১

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

আটক মো. জজ মিয়া (২৭) কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখালের ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গতকাল বুধবার রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ১ নম্বর পশ্চিম ইসলাম ইউপির ১ নম্বর ওয়ার্ডের বুড়দেও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আটক ব্যক্তি ও জব্দ করা আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ অভিযান অব্যাহত রাখবে।

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা