হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ আটক ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন সিলেট সদরের আব্দুল করিমের ছেলে মো. হাসান ওরফে বুলেট (২৩) ও এয়ারপোর্ট এলাকার আব্দুল জলিলের ছেলে জহুর রায়হান (২৪)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মো. এলান হোসেন (৩৩) নামের এক ব্যক্তি মাজার জিয়ারতের জন্য কোতোয়ালি থানাধীন শাহজালাল (রহ.) মাজার এলাকায় আসেন। হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার ভেতরে ওজুখানার সঙ্গে পাবলিক টয়লেটের পার্শ্বে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী ধারালো চাকু ধরে জোরপূর্বক মানিব্যাগে থাকা ১ হাজার ৭৫০ টাকা এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরে পুলিশকে জানালে পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই দুজনসহ আরও একজনের বিরুদ্ধে মামলা করেছেন এলান হোসেন। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের