হোম > সারা দেশ > সিলেট

১০ স্থানে ডাইক ভেঙে পানি ঢুকছে জকিগঞ্জে, লাখো মানুষ পানিবন্দী

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জের বারঠাকুরি ইউনিয়নের আমলশীদে কুশিয়ারা নদীর তীব্র স্রোতের কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডাইক ভেঙে গেছে। এতে সুরমা ও কুশিয়ারা নদীর ১০টি স্থানে ডাইক ভেঙে হু হু করে পানি ঢুকছে জকিগঞ্জে। রাতে এ বিষয়ে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বারোঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন মর্তুজা চৌধুরী ডাইক ভাঙার খবর এলাকায় প্রচার করেন। ডাইক ভাঙার সঙ্গে সঙ্গে বারোঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসার এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, ডাইক ভাঙার কারণে সুরমা-কুশিয়ারার তীরবর্তী জকিগঞ্জ এবং ভাটির বিয়ানীবাজার, কানাইঘাট, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে বন্যার পানি বৃদ্ধি পাবে।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পল্লব হোম দাস জানান, উপজেলার বারহাল ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যা কবলিত। বাকি ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকা এখন বন্যায় আক্রান্ত। প্রায় ১০০টি গ্রামের লাখো মানুষ এখন পানিবন্দী। বারহাল ইউনিয়নের শরীফাবাদ, নূরনগর, উত্তর খিলোগ্রাম, নোয়াগ্রাম, কচুয়া, চক, বারকুলি গ্রামে এবং মানিকপুর ইউনিয়নের বাল্লাগ্রামে সুরমার ডাইক ভেঙে গেছে। বন্যার্তদের জন্য ২৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুই দফায় ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ১ লাখ টাকার শুকনো খাবার বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। আউশ ফসল, সবজি, ফিশারী-পুকুরের মাছ, গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। 

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু