হোম > সারা দেশ > সিলেট

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

শাবিপ্রবি প্রতিনিধি 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিন আজ মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এক শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ৪৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কোনো নারী শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেননি।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত শাকসু নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেন এসব শিক্ষার্থী।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ৪৬ জন শিক্ষার্থী মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় সংসদের জন্য ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন। তবে কোনো নারী শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা