হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার জাফলং জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।

মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে এবং পেশায় একজন শ্রমিক। তাঁরা বর্তমানে সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুকিতসহ ২৮ জনের একটি দল সকালে বাসযোগে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তাঁরা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামেন। খেলা শেষে তাঁরা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যান। অন্য দুজন তীরে উঠলেও নিখোঁজ হন মুকিত। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা–পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

তাঁর সঙ্গে থাকা শাওন জানান, তাঁরা ২৮ জনের একটি টিম সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দুজন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যান মুকিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার ওবায়দুল্লাহ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

শাবিতে জুলাই শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি

সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, ৪০০ উত্তরপত্র জব্দ

সিলেট-জাফলং রেলপথ: সম্ভাব্যতা যাচাইয়ে রেল সচিবকে নিয়ে জাফলংয়ে আরিফুল হক

আপত্তিকর মন্তব্যের অভিযোগ: শাবি ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি, শাস্তির দাবিতে মানববন্ধন

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সন্ধানের দাবি পরিবারের

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেললাইনের কাজ দৃশ্যমান হবে: শ্রমমন্ত্রী

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় ৭৯ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ

আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তাপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত