হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি ছাত্রলীগের ২ নেতা ময়মনসিংহ থেকে গ্রেপ্তার 

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ মঙ্গলবার সদর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহ। 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার শাবিপ্রবি ছাত্রলীগের দুই নেতাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’ 

তথ্য মতে, ছাত্রলীগের এই দুই নেতা গত ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে পানিতে পড়ে মারা যাওয়া শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলার আসামি। এ ছাড়া সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার আসামি তারা।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী