হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ৬১৫ বোতল মদসহ গাঁজা জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে ৬১৫ বোতল ভারতীয় মদসহ আট কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ডিবির হাওর কদমখাল রোডে এসব মাদক জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের মুক্তাপুর থেকে ডিবির হাওর কদমখাল রোড দিয়ে ভারতীয় মদের চালানের তথ্য জানতে পারে পুলিশ। রাত ২টার দিকে সেখানে অবস্থান নেয় জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় একটি জিপ গাড়িকে সিগন্যাল দিলে চালকসহ অজ্ঞাত তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ জিপ তল্লাশি করে ৬১৫ বোতল ভারতীয় মদসহ আট কেজি গাঁজা জব্দ করে। জিপটি থানায় নিয়ে যাওয়া হয়। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদক জব্দের ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী