হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা আরও ২ মামলায় গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সাদাপাথর লুটপাটে অভিযুক্ত ভোলাগঞ্জের সাহাব উদ্দিন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে সিলেট আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সাহাব উদ্দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে আনা হলে সাদাপাথর চুরির ঘটনায় উপজেলা ভূমি অফিসের দায়ের করা দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা সাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

এর আগে ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে র‍্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজির পাশাপাশি বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র