হোম > সারা দেশ > সিলেট

‘ঘাস খেতে’ ওপারে গরু, আনতে গিয়ে বিএসএফের হাতে আটক

সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে ঘাস খাওয়ার সময় গরু ভারতীয় সীমান্তে চলে গেলে আনতে গিয়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায়। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে। 

হোছন আহমদের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের কাছে গরু চরান হোছন। তখন একটি গরু ভারতের মধ্যে চলে যাওয়ায় তিনি এটি আনতে যান। তখন বিএসএফ এসে হোছনসহ তাঁর গরু ধরে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে পান্তুমাই বিজিবি ক্যাম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু ভারত সীমান্তে নিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ একটি গরু ভারতে চলে যাওয়ায় সেটি আনতে যান। তখন বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায় গরুসহ। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার ভাই এসে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা থেকে জিডির কপি বিজিবিকে দিলে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজনের চেষ্টা করছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়