হোম > সারা দেশ > সিলেট

দুপুরে নদীতে ২ ভাই নিখোঁজ, বিকেলে মিলল একজনের লাশ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশে খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। 

বিকেলের দিকে মোশাহিদ মিয়ার (৬) মরদেহ উদ্ধার করা হলেও আজ রাত ৮টা পর্যন্ত জুনাঈদ মিয়ার (১০) সন্ধান পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। 

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি দুই ছেলেকে নিয়ে গতকাল শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে খালাতো ভাইয়ের সঙ্গে মোশাহিদ ও জুনাইদ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর তাদের সঙ্গে অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করবেন।

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বিয়ের তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরেই সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের যুবক

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার