হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি

সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সিলেট শহরতলির কাকুয়ারপাড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। এ সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বেরিবিলের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) এবং সিলেট সদরের কাঁঠালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।

আজ বুধবার সকালে সিলেট শহরতলির কাকুয়ারপাড়ের সিলেট-কোম্পানীগঞ্জগামী রাস্তার ওপর চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে সিলেটগামী একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক আটকে তল্লাশি করে পুলিশ। এ সময় বিভিন্ন রঙের বস্তায় ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেখানে ৫ হাজার ১২৩ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৪ হাজার ৭৬০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মালামাল ও গাড়িগুলো জব্দ করা হয়েছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়