হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ নভেম্বর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) ও সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)।

পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। গুরুতর আহত হন পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূঁইয়া জানান, আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র