হোম > সারা দেশ > সিলেট

হত্যা মামলায় দুই শিশুসহ গ্রেপ্তার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি হত্যা মামলায় দুই শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার রাতে তাঁদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার তিনজনের মধ্যে দুই শিশুর বাড়ি জগন্নাথপুর উপজেলায়। তাদের বয়স যথাক্রমে ১৩ ও ১৫ বছর।

অন্যজন হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের শাহাবউদ্দিনের ছেলে শিবলুউদ্দিন (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

ওসি জানান, গ্রেপ্তার দুই শিশু তাদের নিজ গ্রামের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একজন ওই মামলার প্রধান আসামি। অন্য আসামি শিবলু ইনাতগঞ্জ এলাকার আরেকটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়