হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চিনি উদ্ধার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চিনি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি পরিচালিত হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজ-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক আশরাফুল আলম ও সহকারী উপপরিদর্শক সুমন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সেতুর পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কয়েকটি মদের কার্টন পাওয়া যায়। উদ্ধার করা কার্টনে ১৮০ মিলি লিটারের ১৩০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। 

এ ছাড়া রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি বিওপি-সংলগ্ন নয়াগাং নদী দিয়ে ভারত থেকে নিয়ে আসা ১২ বস্তা চিনি চাঙ্গিল ব্রিজের নিচে থেকে উদ্ধার করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ভারতীয় মদ ও চিনি উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান বন্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী