হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

সিলেটের অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে, তা দূর করতে সরকার কাজ করছে। সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে। বিভিন্ন সামাজিক সূচকে সিলেট পিছিয়ে রয়েছে এবং অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার—আগামী পাঁচ বছরের মধ্যে এই বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করা হবে।

আজ সোমবার সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। টিকাদান কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে, তাতে আশা করা যায় অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা দিন-রাত পরিশ্রম করছেন। ইতিমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করা হয়েছে এবং ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সব অভিভাবককে তাঁদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা গুলশান সিদ্দিকা প্রমুখ।

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের

সিলেটে আইনশৃঙ্খলা উন্নয়নে ৭ দিনের সময় বেঁধে দিলেন শ্রমমন্ত্রী

সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত