হোম > সারা দেশ > সিলেট

সিলেট রেলস্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিপুল পুলিশও উপস্থিত ছিল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যাঁরা বসিয়েছেন, তাঁদের ২০ মিনিট সময় দেন সরিয়ে নেওয়ার জন্য। ২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকেরা তাঁদের মালপত্র সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছিলেন।

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড