হোম > সারা দেশ > সিলেট

সিলেটে দুজনের মৃত্যুর দিনে শনাক্ত ৫৩ জন

প্রতিনিধি, সিলেট

সিলেটে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়ও শনাক্তের হার ৭ শতাংশের নিচে রয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই হার একই ছিল। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৫৩ জন। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ৮১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৬ দশমিক ৩৯ শতাংশ। 

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন ও হবিগঞ্জে স৭ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৭৭। এর মধ্যে সিলেটে ৩৩ হাজার ১১৬ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৬ হাজার ১৯৫ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৯৫১ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫৬৫ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। তাঁরা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩৩ জন। সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। 

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৮৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ১১১ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। 

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা