হোম > সারা দেশ > সিলেট

সিলেট-১ আসনে লড়বেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট প্রতিনিধি

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি দোয়া চাই।’

২০১৮ সালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে এত দিন সিলেট-১ ও সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল।

এবার সিলেট-১ আসনে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্যে দিয়ে সব গুঞ্জনের শেষ হলো।

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা