হোম > সারা দেশ > সিলেট

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা

প্রতীকী ছবি

টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ হওয়া ৫ বছরের শিশু মাসুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তাহিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকালে মাসুমের বাবা কবির আহমেদ সপরিবারে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরের দিকে পর্যটকবাহী নৌকা থেকে মাসুম পানিতে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ হাওরে অভিযান চালায়। একপর্যায়ে হাওরের সিলাম তাহিরপুর অংশ থেকে মাসুমের মরদেহ পাওয়া যায়।

তাহিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ফরিদ হোসেন বলেন, ‘আমাদের ডুবুরি দল শিশুটিকে সিলাম তাহিরপুর থেকে উদ্ধার করে। পরে বাবা কবির আহমেদ মৃত মাসুমকে তাহিরপুর হাসপাতালে নিয়ে যান।’

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি বলেন, শিশুটিকে মৃত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে আছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

নিজ স্কুলের পাশেই সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

বর্তমান সরকার সংস্কার চায় না: গাড়িতে হামলার পর নাহিদ ইসলাম

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে: সারজিস আলম

সিলেটে সারজিস আলমের গাড়িতে হামলা

নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫

শিক্ষা খাতে বরাদ্দ মোট জিডিপির ৫ শতাংশে উন্নীতের লক্ষ্যে কাজ চলছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সিলেটে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের, ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

গণভোটকে আমরা অপমান করতে দেব না: শফিকুর