হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বন্যার কারণে সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯  জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। 

এর আগে  এক মাসের ব্যবধানে ফের আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট অঞ্চল। এরই মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট নগরের বিভিন্ন এলাকা। বন্যা প্লাবিত সুনামগঞ্জের সঙ্গে সিলেটসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত