হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ‘শুটার’ আনসার গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ‘শুটার’ আনসার ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোরে সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, নগরের মেজরটিলার সৈয়দপুরের আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনির মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)। ভয়ংকর সন্ত্রাসী ‘শুটার’ আনসারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পরে অস্ত্র দিয়ে গুলি করেছেন তিনি।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের ওসমানীনগর থানার ৩ নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুরের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার আনসার আহম্মদ রাহুল। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র