হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

বিজিবির অভিযানে জব্দ চোরাই পণ্য। ছবি : আজকের পত্রিকা

সিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, রোববার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, মদ, মহিষ, গরু, ভেড়া, ছাগল, চিনি, পেঁয়াজ, জিলেট ব্লেড, অলিভ ওয়েল, জিরা, ফুচকা, অরিও বিস্কুট, সাবান, শ্যাম্পু এবং বাংলাদেশ থেকে পাচারকালে টি-শার্ট, ট্রাউজার, লেডিস সোয়েটার ও শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। জব্দ হওয়া চোরাই মালের বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা।

এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু