হোম > সারা দেশ > সিলেট

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায় মামলার প্রধান আসামি ও যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায় মামলার প্রধান আসামি ও যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাধবের বাড়ি সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়া এলাকায়। তিনি মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মাধবের নেতৃত্বে কয়েক ব্যক্তি সিলেট জেলা পরিষদের সামনে থেকে হকার কাজল মিয়াকে তুলে নিয়ে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে যান। সেখানে তাঁকে মারধর করে সঙ্গে থাকা সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে নেন তাঁরা। সেই সঙ্গে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে পুলিশের তৎপরতায় কাজলকে ছেড়ে দেন তাঁরা। এ ঘটনায় হকার কাজল ওই রাতে মাধবকে প্রধান আসামি করে সাত-আটজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরদিন তা মামলা হিসেবে রুজু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিকে সুনামগঞ্জ থেকে সিলেটে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

হকার কাজলকে তুলে নেওয়ার ঘটনায় শুক্রবার রাতে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত