হোম > সারা দেশ > সিলেট

নৌকাডুবিতে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আবদুল লতিফ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থল থেকে সিলেটে ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

জানা যায়, আব্দুল লতিফের বাড়ি জকিগঞ্জের কসকনকপুরের মৌলভীরচক গ্রামে। 

এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা আবু সায়েম জানান, ব্যাংকের দুই কর্মকর্তাসহ সাতজন যাত্রী ছিলেন নৌকায়। প্রচণ্ড স্রোতের কারণে নৌকাটি গোবিন্দগঞ্জে ফেরার পথে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় চারজন যাত্রী সাঁতারে ওপরে উঠে এলে অপর তিন সহযাত্রী তীরে উঠতে ব্যর্থ হন। 

নিখোঁজ আব্দুল লতিফের আত্মীয় ইসমাইল হোসেন সেলিম জানান, আবু সায়েমের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে। এ ঘটনায় তাঁর দুই শিশুসন্তানসহ স্বজনেরা খুবই উদ্বিগ্ন রয়েছেন। 

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা