হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সন্তানদের নিয়ে মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।  গুরুতর অবস্থায় ওই শিশুদের মাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত শিশুরা হলো সাকিবা (১৪), তামজীদ (১৩) ও শাহেদ (৫)।

এলাকাবাসী জানায়, উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী যমুনা বেগমের ঝগড়া হয়। এর জেরে যমুনা তাঁর তিন সন্তানসহ বিষ খান। শিশুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের মাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে।

ললী ছড়ার অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সোচ্চার এলাকাবাসী

জৈন্তাপুরে মোবাইল কোর্টে ২টি নৌকা ধ্বংস, দুজনের কারাদণ্ড

সিলেটে ভূমি অফিসে মারামারি: অফিস সহায়ক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড

ঈদের ছুটিতে ​সিলেটে সাদাপাথরে পর্যটকদের ভিড়

ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে: বাণিজ্যমন্ত্রী

‘ঈদ আমাদের জন্য নয়, যারা আমার ঘর ভেঙে মালামাল লুট করেছে, তাদের’

সিলেটে ৩৯ ট্রাক্টর অবৈধ পাথরসহ আটক ৫