হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। অভিযান শেষে অভিযুক্ত হোটেলটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। আটককৃতরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩) ও দুই তরুণী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন বন্দরবাজারের ‘সবুজ বিপণী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপি মিডিয়া শাখা জানায়, অনৈতিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে ‘সবুজ বিপণী’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

হামে আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০ জনের

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল