হোম > সারা দেশ > সিলেট

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি

আজ শনিবার সকাল ১১ টায় সিলেট শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। ছবি: সংগৃহীত

চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ শিক্ষার্থী। এ বছর ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ হাজার ৫৯৭ জন পাস করেছেন। যেখানে গত বছর পাসের হার ছিল ৫১.৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিস্টেম এনালিস্ট আতিকুর রহমান।

সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৫৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯৮০ জন, মানবিক বিভাগে পাসের হার ৪৬.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন এবং ব্যবসায় বাণিজ্য বিভাগে পাসের হার ৪৭.৮১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫-এ তাঁরা পিছিয়ে রয়েছেন। পরীক্ষায় ২৮ হাজার ৯৩৫ জন ছেলে অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৯৬ জন ও পাসের হার ৪৮.৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। আর ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন ও পাসের হার ৫২.৩৮ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন।

বোর্ডের সিলেট জেলায় ৩০ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৮৩৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৬৬৭ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ২৮৪ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন, মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ৫৭০ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩৮৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ হাজার ৬৯৯ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৮৯ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা