হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে নৌকা থেকে পানিতে পড়ে যুবক নিখোঁজ, চলছে উদ্ধার তৎপরতা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট থানার পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তিসংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবকের নাম পাবেল মিয়া (২২)। তিনি উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালান।

স্থানীয়রা জানান, নিখোঁজ পাবেল মিয়া দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে, হঠাৎ কীভাবে তিনি পানিতে পড়লেন তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার (এসআই) উৎসব কর্মকার জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়