হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শান্তিগঞ্জে হাওরে পড়ে ছিল যুবকের নাক-কান কাটা মরদেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই মৃত মকছুদ আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৃতদেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত ও মাথায় কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার জন্য একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে গ্রামের হাওরে লাশ পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক