হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার দয়ামীর চক আতাউল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার মৃত হানিফ উল্লাহর ছেলে ইদ্রিস আলী (৪২) ও গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার মৃত রায়েক মোল্লার ছেলে কামরুল ইসলাম (৫০)। 

জানা যায়, রোববার সকাল পৌনে ৬টার দিকে চক আতাউল্যা এলাকার ঢাকাগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৫-৩২৫২) দাঁড়ানো অবস্থায় ছিল। ওই ভ্যানের সামনে চালক ও তার সহযোগী দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি পাথরবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৭৮৭) দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো দুজন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক জানান, ধাক্কা দেওয়া ট্রাকটি সিলেট থেকে আসছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি আটক করে হাইওয়ে পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা কাভার্ড ভ্যানের চালক ও হেলপার হতে পারেন বলে বলে জানান তিনি। 

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক