হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। আজ সোমবার সিভিল সার্জন অফিসের করোনা সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৭ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪৯ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩৫ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫৬ জন, বড়লেখার ৫৮ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৩ জন। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জলায় করোনায় মারা যাওয়া সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ীতে ৪ এবং সদর হাসপাতালের ৩৫ জন রয়েছেন।

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩