হোম > সারা দেশ > সিলেট

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে খুন করে ১৪ বছর পালিয়ে থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তার আলী হোসেন ওরফে আলী (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাছগামের সৈয়দুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনার বিবরণ থেকে জানা যায় যে, ২০১১ সালের ২২ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হায়দরী বাজারসংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিরা চায়নিজ কুড়াল দিয়ে ভিকটিমের বুকের ডান পাশে প্রাণঘাতী আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পর আসামি পলাতক হয়ে আত্মগোপনে চলে যান।

পরে র‌্যাব-৯ ও ১১-এর একটি যৌথ আভিযানিক দল গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে আলী হোসেন ওরফে আলীকে গ্রেপ্তার করে।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু