হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ১১ দিনব্যাপী বইমেলা শুরু আগামী মঙ্গলবার

সিলেট প্রতিনিধি

১১ দিনব্যাপী ‘ষষ্ঠ সিলেট বইমেলা’ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। এরই মধ্যে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের স্টল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় এই বইমেলার আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস।

আজ রোববার বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো. জসিম উদ্দিন আয়োজনের বিস্তারিত প্রস্তুতির কথা জানিয়েছেন। তাঁরা জানান, ৭ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচরণে মুখর হয়ে উঠবে।

এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিচ্ছে।

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত