হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

সিলেট প্রতিনিধি

আটক অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য। ছবি: সংগৃহীত

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জনকে চাকুসহ আটক করেছে পুলিশ। এ সময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রোববার রাতে তাদের নগরীর তাঁতিপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের মোগলাবাজারের মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহপরান (র.) থানাধীন মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), মো. রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮), আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), হাওয়াপাড়ার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮), চৌকিদেখির মো. আনোয়ার মিয়ার ছেলে মো. জাকির হোসেন (১৯), কাজীটুলার আবুল হোসেনের ছেলে মো. মারজান (১৯) এবং এয়ারপোর্ট থানা এলাকার মো. সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮)।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার তাঁতিপাড়া পয়েন্ট এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সুহেল সরকারকে (২২) ১৪-১৫ জন দুষ্কৃতকারী জোরপূর্বক অপহরণ করে। পরে তাঁতিপাড়ার নাজমা নিবাস নামের একটি ভবনের দ্বিতীয় তলায় তাঁকে অবৈধভাবে আটকে রেখে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে দুষ্কৃতকারীরা তাঁর পরিহিত কাপড় খুলে ভিডিও ধারণ করে এবং ঘটনাটি পুলিশকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেয়।

পরে ভুক্তভোগী সুহেল সরকার বিষয়টি পুলিশকে জানালে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী জাহিদ আহমদকে (৪২) উদ্ধার করা হয়।

রোববার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, দুজন ভিকটিমের দুটি মোবাইল সেট ও নগদ টাকা, ঘটনায় ব্যবহৃত কাঁচি, চাকু, লোহার রোল আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক