হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমিতা রানী (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার উল্লাপাড়ার শ্যামলীপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই নারী উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকার জীবন কুমারের স্ত্রী।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, লাশটি থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল রহস্যটি জানা যাবে।

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

মোড়কে লেবেল-মূল্যতালিকা নেই, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

রায়গঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা