হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অবৈধভাবে বালু তোলায় অর্ধলাখ টাকা অর্থদণ্ড

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে অর্থদণ্ড। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. শামীম (২৭)। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

আজ শনিবার বেলা ১১টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অভিযানে অংশ নেন কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়াসহ সেনাবাহিনী, থানা-পুলিশ, নৌ পুলিশ ও আনসার গার্ডদের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীম নামের ওই ব্যক্তি উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলনকারী যন্ত্র ও কাটার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু তুলছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারা ভঙ্গের কারণে ওই ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। এখন থেকে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫