হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় এক দিনের ব্যবধানে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দিনের ব্যবধানে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চরঘাটিনা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আলহাজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন।

তিনি উল্লাপাড়ার বালসাবাড়ি মহেশপুর এলাকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে এবং পেশায় গাছ কাটার কাজ করতেন। স্থানীয়রা জানান, আলহাজ কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁর হাতে একটি কুড়াল ছিল।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার একই উপজেলার ঘাটিনাব্রিজ এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অজ্ঞাতনামা এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

মোড়কে লেবেল-মূল্যতালিকা নেই, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

রায়গঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা