হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভেজাল সার বিক্রি করতেন অটোরিকশাচালক, অর্থদণ্ড

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ভেজাল সার বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে অটোরিকশাচালক এক ভেজাল সার বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই সার বিক্রেতার বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের হারিনাথপুর বাজারপাড়া এলাকায়। তিনি ছোরহাব আলী শেখের ছেলে হেলাল উদ্দিন (২৭)। আজ শুক্রবার বিকেলে তাকে অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিনাথপুর বাজার এলাকায় বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। অটোরিকশা চালানোর পাশাপাশি গোপনে বগুড়ার ধুনট থেকে ভেজাল সার কিনে দীর্ঘদিন ধরে হরিনাথপুর বাজারে বিক্রি করে আসছিলেন হেলাল উদ্দিন। তাঁর বাড়ি থেকে ভেজাল সার জব্দ করেন আদালত। পরে তা নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানে তাঁকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ ভঙ্গের কারণে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করে ভবিষ্যতে আর ভেজাল সার বিক্রি করে কৃষকের ক্ষতি না করার জন্য তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫