হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে বাড়ির সামনে আড্ডা দেওয়া ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে আহত শাহ আলম (৩৫) মারা গেছেন। আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ছিল। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাঁদের একাধিকবার সতর্ক করেন। এর জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর কাশিনাথপুরের কয়েক যুবক হামলা চালান বলে অভিযোগ ওঠে।

হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রশিদপুর গ্রামের বাসিন্দা মো. ইউনূস আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে কাশিনাথপুর গ্রামের কিছু যুবক আমাদের গ্রামে এসে আড্ডা দিতেন। তাঁরা মেয়েদের উত্ত্যক্ত করতেন। এমনকি নেশাও করতেন। এর প্রতিবাদ জানানোয় তাঁরা আমাদের গ্রামের মানুষের ওপরে হামলা চালিয়েছেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির ময়নাতদন্তের কাজ চলমান রয়েছে৷ এ ছাড়াও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মেয়েদের উত্ত্যক্ত করার জন্য মারামারি হয়েছে কি না, সেটি এখনই বলতে পারছি না। তবে মারামারি হয়েছে, এটি নিশ্চিত।’

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন-বিক্রি, কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধের প্রভাব জামতৈলে, ট্রেন না পেয়ে ফিরলেন যাত্রীরা

দুয়ারে দুয়ারে সাদা খামে ওষুধের টাকা

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার