হোম > সারা দেশ > শেরপুর

ছাত্র হত্যা মামলায় শেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরে ছাত্র হত্যা মামলায় মো. ফকরুজ্জামান নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে শ্রীবরদী পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফকরুজ্জামান উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার রায় আজকের পত্রিকাকে জানান, শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতের নির্দেশে গ্রেপ্তার ফকরুজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের ছোড়া গুলিতে সবুজ মিয়া (১৯) নিহত হন। সবুজ শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের পূর্ব রূপারপাড়া গ্রামের মো. আজাহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন। 

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে গত ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ফকরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ