হোম > সারা দেশ > শেরপুর

তালাক দেওয়ার পর গার্মেন্টসকর্মীকে হত্যা

নকলা (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরে সোহেলা খাতুন (৪২) নামের এক গার্মেন্টসকর্মীকে চাকু দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী কালু সেকের (৪৫) বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর রোডে ওই হত্যাকাণ্ড ঘটে।

সোহেলা শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং তিন সন্তানের জননী। স্বামী কালু সেক একই উপজেলার মমিনাকান্দা গ্রামের আলতু মিয়ার ছেলে। সোহেলা ও কালু গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকায় জনৈক কবির ম্যানেজারের ভাড়া করা বাড়িতে বাস করতেন। সোহেলা স্থানীয় গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন এবং কালু পেশায় ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে তিন-চার দিন আগে সোহেলা তাঁর স্বামী কালুকে তালাক দেন। বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হন কালু। পরে শুক্রবার বিকেলে কালু স্ত্রী সোহেলাকে রাস্তায় গলায় চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলার।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সোহেলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত স্বামী কালুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক