হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে অটোচালকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ধাতুয়া দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে নিজ ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান মিজানুর। সংযোগ দেওয়ার সময় কিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পরিবার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ