হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে ১০৬ বস্তা সার জব্দ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

জব্দ করা সার। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুতকৃত ১০৬ বস্তা ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রাণীশংকৈল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক ব্যক্তির বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ সারগুলো জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রাণীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে মজুতকৃত ১০৬ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তা জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীকালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুক, উড়ছে বইয়ের পাতা: চায়ের দোকানে ব্যতিক্রমী পাঠাগার

শেরপুরে শিশুসহ তিনজন নদী পারাপারের সময় ভেঙে পড়ল বেইলি ব্রিজ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ল শেরপুরের নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি এমপি ফাহিম, সম্পাদক মিজানুর

শেরপুরে কোল্ডস্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজ, ৫৭ হাজার বস্তা আলু নষ্ট

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুজন নিহত

শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক দিনে শিশুসহ আহত ২৯

শেরপুরে পারিবারিক বিরোধের জের, ভাইয়ের হামলায় যুবক নিহত

নালিতাবাড়ীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দের পর ধ্বংস

শব্দদূষণের প্রতিবাদে থালা-চামচ হাতে ইউএনও কার্যালয়ে কলেজশিক্ষক