হোম > সারা দেশ > শেরপুর

নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে পাঁচ দিন নিখোঁজের পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা গ্রামের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত কিশোরের নাম আ. শহিদ (১৭)। সে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামের অলি মামুদের ছেলে । সে অটো চালাত। মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

মামলা সূত্র ও নিহতের বাবা অলি মামুদ জানান, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শহিদ। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শহিদের অটোরিকশাটি পাওয়া যায়। কিন্তু শহিদকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় গিলাগাছা গ্রামের ব্রিজ-সংলগ্ন একটি ধানখেতে অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে শহিদের বাবা ও পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।

ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা গতকাল রাতেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ