হোম > সারা দেশ > শেরপুর

বজ্রপাতে শেরপুরে ২ শ্রমিকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে খেতে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) ও পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাজু মিয়া (৬০)। মামুনের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। অপর দিকে সাজু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান। এ ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল বলেন, বিকেলে শ্রমিক মামুন ও সাজু মিয়া খেতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও থেমে থেমে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ