হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরে শাহীনুল ইসলাম (৪৩) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টায় শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মানসিক সমস্যার কারণে এএসআই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শাহীনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল। সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। গতকাল বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যান। শাহীনুল বেলা ২টার দিকে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না। পরে তিনি স্বজনদের নিয়ে রাতে বাড়িতে ফিরে দেখেন, শাহীনুলের কক্ষ ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে শাহীনুলের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে থানা-পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থলে যান।

স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শাহীনুলকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা বলেন, খবর পেয়ে এএসআই শাহীনুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নালিতাবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ব্যবধানে নির্বাচিত

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

রাত পোহালেই ভোট, কে হচ্ছেন শেরপুর-৩ আসনের অভিভাবক

বড় জয়ের প্রত্যাশা বিএনপির, আশাবাদী জামায়াতও

নালিতাবাড়ীতে অটোরিকশার ভাড়া নির্ধারণ

প্রতিবন্ধী পাঁচ ভাইবোনের সংগ্রাম: খাবার মিললেও নেই চিকিৎসা

ইসির মতবিনিময় সভায় শেরপুরের ডিসি বললেন, ‘সাংবাদিকেরা আমন্ত্রিত নয়’

শ্রীবরদীতে ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার