হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মো. আলম মিয়া নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদরের লিখন সিনেমা হল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ইউপি সদস্য আলম মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উত্তর লঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলম মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আলম মিয়াকে আজ বুধবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ