হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে জাল টাকাসহ যুবক আটক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

জাল টাকাসহ আটক মেহেদী হাসান। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা-পুলিশ আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা হলেও তাঁর সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে মেহেদীর দেহ তল্লাশি করে ১ হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘আটক মেহেদীর কাছ থেকে উদ্ধার করা নোটগুলো এতটা নিখুঁতভাবে তৈরি যে খালি চোখে আসল-নকল শনাক্ত করা কঠিন।’

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নালিতাবাড়ীর সাদিয়া