হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরের তিনটি আসনেই ধানের শীষ এগিয়ে

শরীয়তপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের সংসদীয় তিনটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ফলাফলে তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

শরীয়তপুর-১ আসনে ১৩৯টি আসনের মধ্যে ৪৫টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে ২৫৮৭৭ ভোট পেয়ে সবার থেকে এগিয়ে রয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জালালুদ্দীন আহমেদ রিকশা প্রতীকে পেয়েছেন ২০৩৩১ ভোট।

শরীয়তপুর-২ আসনে ১৩৬টি আসনের মধ্যে ১১টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫১৮ ভোট।

শরীয়তপুর-৩ আসনে ১১৮টি কেন্দ্রের মধ্যে ৬৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৮৮০৮ ভোট।

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ ছাত্রদল নেত্রী আটক

শরীয়তপুরে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীকে হেনস্তা

শরীয়তপুরে ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুরে রাতের আঁধারে ইউপি চেয়ারম্যানসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ৪

গণভোটের জন্য তৎপর সরকার, দুষ্কৃতকারী দমনে নয়: রিজভী

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩