হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে খাদেম হত্যার অভিযোগে সুরেশ্বর দরবার শরীফের পীর গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

গ্রেপ্তার তোহিদুল হোসেন শাহীন নূরী। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকার হত্যা মামলার মূল আসামি দরবার শরীফের গদিনশীন পীর তোহিদুল হোসেন শাহীন নূরীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) ভোরে নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নড়িয়া থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুর থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় খাদেম জয়নাল সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার।

তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ (৩২) নামের একজনকে মুন্সিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ও আসামি তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার নূরীর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, শটগানের খালি কার্তুজ ১৩৩টি, ছয়টি হার্ড ড্রাইভ, একটি এসএসডি, চারটি ওয়াকিটকি সেট, একটি ডিভিআর, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, চারটি বাটন মোবাইল সেট ও দুটি স্লিং সট রাইফেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শটগানের বিভিন্ন অংশ ও শটগানের বক্স জব্দ করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁর বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাঁকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ড চাওয়া হবে।

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

শরীয়তপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ, লাখ টাকা জরিমানা

লিবিয়ায় নিয়ে নির্যাতন করে টাকা আদায়, শরীয়তপুরে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ, সমালোচনার ঝড়

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ